একটি হরফও না চিনলে কোনো সমস্যা নেই। দিয়ানাত একাডেমির লাইভ ক্লাসে নিজস্ব “কায়দাতুল কুরআন” পদ্ধতিতে আপনি শুদ্ধভাবে কুরআন পড়া, সঠিক নিয়মে নামাজ এবং ইসলামের ফরজ বিধানগুলো শিখে নিতে পারবেন, ইনশাআল্লাহ।
শুধু পড়া শেখা নয়, একজন মুসলিম হিসেবে দ্বীনের প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলো হাতে-কলমে আয়ত্ত করা।
আরবি হরফ চেনা থেকে শুরু করে মাখরাজ ও তাজবীদসহ সহিহভাবে পবিত্র কুরআন পড়ার যোগ্যতা অর্জন।
সূরা-কিরাত, রুকন, তাসবিহ ও দোয়াসহ শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধভাবে নামাজ আদায় করতে শেখা।
প্রতিটি মুসলিমের জন্য জানা আবশ্যক: ঈমান, ইবাদত ও ফরজ বিধানের পরিষ্কার ও সহজ ধারণা।
প্রতিদিনের প্রয়োজনীয় দোয়া, মাসায়েল ও দ্বীনি আদব, যা জীবনকে সুন্নাহ অনুযায়ী সাজাতে সাহায্য করে।
ভর্তির পর প্রত্যেকের কাছে পৌঁছে যাবে এই কায়দা। প্রতিটি ক্লাস এই বইয়ের ধাপ অনুযায়ী এগোয়। নিচের পেজগুলো দেখুন।
৭টি অধ্যায়, ২৪টি পাঠে হরফ চেনা থেকে পূর্ণ কুরআন পর্যন্ত একটানা সাজানো। ছবিতে ক্লিক করে বড় করে দেখুন।
প্রতিটি অধ্যায় পরেরটির ভিত্তি। ধাপে ধাপে এগোলে শেষ ধাপে ইনশাআল্লাহ আপনি নিজেই কুরআন পড়তে পারবেন।
২৯টি আরবি হরফ, প্রতিটির মাখরাজ, একই রকম দেখতে হরফের পার্থক্য ও হরফের চার রূপ।
পাঠ ১ থেকে ৪যবর (আ), যের (ই), পেশ (উ) এবং এগুলো দিয়ে সহজ শব্দ মিলিয়ে পড়ার অনুশীলন।
পাঠ ৫ থেকে ৮দুই যবর, দুই যের ও দুই পেশ, উচ্চারণের নিয়ম ও মিলিয়ে পড়া।
পাঠ ৯ থেকে ১১সুকূন দিয়ে হরফ জোড়া লাগানো এবং তাশদীদে এক হরফ দ্বিগুণ করে পড়া।
পাঠ ১২ থেকে ১৫মদের হরফ, লীন, খাড়া যবর-যের-পেশ, টেনে পড়ার নিয়ম ও পরিমাণ।
পাঠ ১৬ থেকে ১৮গুন্নাহ, নূন সাকিন ও তানভীনের নিয়ম, মীম সাকিন, কলকলা, মদের প্রকার ও ওয়াক্ফ চিহ্ন।
পাঠ ১৯ থেকে ২২সূরা ফাতিহা, ইখলাস, কাওসার ও আসর, পূর্ণ আরবিসহ শব্দে-শব্দে অনুশীলন।
পাঠ ২৩ থেকে ২৪সব ধাপ শেষ, এখন আপনি নিজেই পবিত্র কুরআন শরীফ খুলে পড়া শুরু করতে পারবেন, ইনশাআল্লাহ।
প্রতিদিন গুগল মিটে লাইভ ক্লাস, যেন প্রতিটি ছাত্রের হক পরিপূর্ণভাবে আদায় হয়।
প্রতিদিন ১ ঘণ্টা সরাসরি ওস্তাদের সাথে, যাতায়াতের ঝামেলা ছাড়াই ঘরে বসে।
প্রতি ব্যাচে মাত্র ১২ থেকে ১৫ জন, একজন নিবেদিত শিক্ষক, যাতে কেউ পিছিয়ে না পড়ে।
অভিভাবক আপনিও পাশে বসুন; নিজের তিলাওয়াত শুধরে নিন; চাইলে পুরো পরিবার একসাথে শিখুন।
মিস হলে বা আবার দেখতে চাইলে, প্রতিটি ক্লাসের রেকর্ডিং সবসময় আপনার হাতে।
নিয়মিত কুইজ, প্রশ্ন-উত্তর সেশন ও পরীক্ষা, শেখা কতটুকু হলো তা যাচাই হয়।
সবার কাছে পৌঁছে যাবে আমাদের নিজস্ব সাজানো কায়দা, যার ভিত্তিতে পুরো কোর্স।
কল বা হোয়াটসঅ্যাপে জানান আপনি শিখতে আগ্রহী।
সুবিধাজনক সময়ের ব্যাচ বেছে নিয়ে আসন নিশ্চিত করুন।
গুগল মিটে দিনে ১ ঘণ্টা, কায়দা ধরে ধাপে ধাপে।
ইনশাআল্লাহ ২ থেকে ৩ মাসে নিজেই পূর্ণ কুরআন।
কুরআন শেখার চেয়ে উত্তম বিনিয়োগ আর কী হতে পারে? শুরুটা আজই করুন।
আগামীকাল “শুরু করব” বলে যে দিনগুলো পেরিয়ে যায়, সেগুলো আর ফেরে না। আপনার ও আপনার সন্তানের কুরআনের সাথে সম্পর্কটা আজই শুরু হোক।